ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৩ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভৈরব বাজারের মৃত আবু তাহেরের ছেলে সফিকুল ইসলাম সজল (৪৮) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের ভুশন দাসের ছেলে বংগিশ দাস (৩৫)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থাও আশংকাজনক।


খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পিকআপ ভ্যান ও সিএনজিটি জব্দ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑